আদালত প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫, ০৫:৩২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে হত্যাচেষ্টার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে ঢাকার মহানগর হাকিম মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন। পুলিশ আদালতে তাকে হাজির করলে পরে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।
এর আগে, জালাল তার রুমমেট রবিউল হককে ছুরিকাঘাত করার ঘটনায় আটক হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
জালাল আহমদ হলেন হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং ডাকসু ভিপি প্রার্থী।
২৬ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল হককে ছুরিকাঘাত করেন।
ইএইচ