ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী 

বেনজীর কোন দেশে সে বিষয়ে সরকারের কাছে তথ্য নেই

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৫, ২০২৪, ০৩:৫৭ পিএম

বেনজীর কোন দেশে সে বিষয়ে সরকারের কাছে তথ্য নেই

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ কোন দেশে আছেন, সে বিষয়ে সরকারের কাছে কো‌নো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, বেনজীর আহমেদের দেশত‌্যা‌গে আদাল‌তের কোনো নি‌ষেধাজ্ঞা ছি‌ল না। তাই সে কো‌ন দে‌শে গি‌য়ে‌ছে, সে বিষ‌য়ে সরকারের কাছে কো‌নো তথ‌্য নেই। তবে শোনা যাচ্ছে, তিনি সিঙ্গাপুরে আছেন।

বুধবার (৫ জুন) দুপু‌রে রাজধানীর রাওয়া কন‌ভেনশন সেন্টা‌রে ইউনিভার্সেল মেডিকেল কলেজের দশম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্য শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা ব‌লেন।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় মাংস উদ্ধা‌রের বিষ‌য়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ডিএনএ প‌রীক্ষা ছাড়া শতভাগ নি‌শ্চিত ক‌রে কিছুই বলা যা‌চ্ছে না।

তবে আসামিদের জবানব‌ন্দি‌ অনুযায়ী মনে হচ্ছে তাকে হত‌্যা করা হয়ে‌ছে। এ ঘটনায় দুই দেশ (ভারত ও বাংলাদেশ) মি‌লেই তদন্ত হ‌চ্ছে।‌

আরএস

 

 

Link copied!