ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্ধ্যার পর গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৯, ২০২৪, ১১:১১ এএম

সন্ধ্যার পর গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইনের জরুরি সংস্কারের জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, জরুরি সংস্কার কাজের জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা মানিকগঞ্জ, ধামরাই, নবীনগর, সাভার, আশুলিয়া ও তৎসংলগ্ন এলাকার বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

এ ছাড়াও টঙ্গী এলাকার গ্রাহকসহ জয়দেবপুর মহাসড়কের পিএসআইজি ডিসিএফ লাইনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিআরইউ

Link copied!