ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
আলী রীয়াজ

বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় ঐকমত্য কমিশন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৩, ২০২৫, ১২:৫৩ পিএম

বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন।

রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ সপ্তাহে তিন দিন আলোচনা হবে। এর মধ্যেই কমিশন বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায়।

ড. আলী রীয়াজ বলেন, আমরা দ্রুত জাতীয় সনদ প্রণয়নের দিকে এগিয়ে যেতে চাই। আগামী ৩০ জুলাই, সর্বোচ্চ ৩১ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।

আজকের আলোচনার সূচিতে তিনটি বিষয় রাখা হয়েছে। সেগুলো হলো—প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা জারি।

বিআরইউ

Link copied!