ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধনের তারিখ জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২৫, ০৭:১১ পিএম

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধনের তারিখ জানাল ইসি

আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন তিনি।

আখতার আহমেদ বলেন, ‘আমরা মূলত ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু ১৬ নভেম্বর রোববার পড়েছে এবং বিশ্বের অনেক দেশে এটি সাপ্তাহিক ছুটির দিন। তাই প্রবাসীদের সুবিধা বিবেচনায় এখন আমরা ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছি। উদ্বোধনের সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে। একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।’

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তৈরি করা অ্যাপটির নাম পোস্টাল ভোট বিডি।

ইসি সচিব বলেন, ‘চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে এবারের হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। প্রবাসী ভোটার অ্যাপের মাধ্যমে প্রবাসে থাকা নাগরিকরা দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন, যা দীর্ঘদিনের একটি উদ্যোগ বাস্তবায়নের নতুন অধ্যায় তৈরি করবে।’

ইএইচ

Link copied!