ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:৩৮ এএম

গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার ভোট দেবেন। সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার ভোট প্রদানকে কেন্দ্র করে ইতিমধ্যে গুলশান মডেল স্কুল ও কলেজ কেন্দ্রসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, আগামীকালকের ভোটগ্রহণ ঘিরে রাজধানীসহ সারাদেশে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন।

আজ বুধবার মধ্যরাত থেকেই সারাদেশে চার ধরনের যান চলাচল বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার মাধ্যমে সাধারণ ভোটারদের উৎসাহিত করবেন বলে মনে করা হচ্ছে।

জেএইচআর

Link copied!