ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে নতুন প্রার্থী খলিলুর রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:৩৪ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে নতুন প্রার্থী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি পদের নির্বাচনে এবার বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ নির্বাচনে প্রার্থী করেছিল সদ্য বিদায় নেওয়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে। তবে নবনির্বাচিত বিএনপি সরকার তাকে বাদ দিয়ে নতুন প্রার্থী দিচ্ছে।

আগামী জুন মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জানান, ইউএনজিএ সভাপতি পদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থী পরিবর্তন করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে। প্রক্রিয়া চলছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। 

সরকারি সূত্রে তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএনজিএ সভাপতি পদে ড. খলিলুর রহমানের প্রার্থীতার বিষয়ে ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছেন। 

ইউএনজিএ সভাপতি পদে এবার এশিয়া মহাদেশ থেকে সভাপতি নির্বাচিত হবে। প্রাথমিকভাবে বাংলাদেশ, প্যালেস্টাইন ও সাইপ্রাস প্রার্থীতা ঘোষণা করে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ঢাকায় নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর প্যালেস্টাইন প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ফলে অন্য কোনও দেশ নতুন করে প্রার্থীতা ঘোষণা না করলে সাইপ্রাসের সঙ্গে বাংলাদেশের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে। 

বাংলাদেশ থেকে এর আগে পেশাদার কূটনীতিক হুমায়ন রশিদ চৌধুরী ইউএনজিএ সভাপতি নির্বাচিত হয়ে ১৯৮৬-১৯৮৭ সালে দায়িত্ব পালন করেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব্ও পালন করেন। 

এএন

Link copied!