ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ০৫:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠক। ছবি: সংগৃহীত

কূটনৈতিক সমাধানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আলোচনার সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বেগ জানিয়েছে ঢাকা। যুদ্ধ দীর্ঘ হলে সবাই সমস্যায় পড়বে। তাই অতিদ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে এ যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। যুদ্ধ কবে বন্ধ করবে, এটা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে না।

বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার আশা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে।

ইন্দো-প্যাসিফিক নিয়ে বাংলাদেশকে নতুন করে চিন্তা করতে হবে মন্তব্য করে তিনি বলেন, আমার সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি।

ড. খলিলুর রহমান জানান, বাংলাদেশের নির্বাচনকে আশাতীতভাবে শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ট্যারিফ নিয়ে কথা হয়েছে। গত ৩১ জুলাই অ্যাগ্রিমেন্ট করা হয়েছিল। বাংলাদেশের আইন অনুসারে ব্যবস্থা নেব। যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির সঙ্গে সবার আগে বাংলাদেশ এই নীতি সাংঘর্ষিক নয়।

এএন

Link copied!