ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ডা. জুবাইদা

স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৫, ২০২৬, ০৫:২৩ পিএম

স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার

ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাত অবহেলিত অবস্থায় রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ অনেক বেশি, ফলে অনেক মানুষ প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

ডা. জুবাইদা বলেন, দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশই মানুষকে নিজের পকেট থেকে বহন করতে হয়। এর ফলে অসুস্থতা এখনো অনেক পরিবারের জন্য দারিদ্র্যের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কড়াইল, ভাষানটেক ও সাততলা এলাকার মানুষ এই শহরের গুরুত্বপূর্ণ অংশ হলেও তারা সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা বঞ্চনার শিকার। পোশাকশিল্প, নির্মাণসহ বিভিন্ন খাতে তাদের শ্রম শহরকে সচল রাখলেও, স্বাস্থ্যসেবায় তারা পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনই তাদের মূল লক্ষ্য।

তিনি আরও উল্লেখ করেন, নিম্ন আয়ের মানুষের একটি বড় অংশ-প্রায় ৪২ দশমিক ৬ শতাংশ-প্রতিদিনের স্বাস্থ্য সমস্যার সমাধানে স্থানীয় ফার্মেসির ওপর নির্ভর করে, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ। অসুস্থ হয়ে পড়লে তাদের আয় বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে বলেও তিনি মন্তব্য করেন।

স্থানীয় স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক মানুষ এখনো জানেন না যে কাছাকাছি চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ রয়েছে। এই তথ্য সবার কাছে পৌঁছে দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই এলাকার কেউ আর চিকিৎসা থেকে বঞ্চিত থাকবে না এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বিনামূল্যে পাওয়া যাবে।

অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র, প্যাথলজি বিভাগ এবং গ্যাস্ট্রোলিভার সেন্টারের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এম জি
 

Link copied!