ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুলিশ সপ্তাহে স্থগিত থাকছে পদক প্রদানের আয়োজন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১০, ২০২৬, ১২:১৪ এএম

পুলিশ সপ্তাহে স্থগিত থাকছে পদক প্রদানের আয়োজন

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রোববার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ-২০২৬’। তবে এবারের আয়োজনে বড় পরিবর্তন হিসেবে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে পদক প্রদানের বিশেষ অনুষ্ঠানটি। পুলিশ সপ্তাহ শেষ হওয়ার পর সুবিধাজনক সময়ে নতুন করে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এই বিশেষ সপ্তাহের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেড পরিদর্শন করবেন এবং পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের অভিবাদন গ্রহণ করবেন। উদ্বোধন শেষে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে পেশাগত দক্ষতা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন।

এবারের পুলিশ সপ্তাহের অন্যতম আকর্ষণ ছিল ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান। তবে পদকের প্রজ্ঞাপন জারি না হওয়ায় শেষ মুহূর্তে এই কর্মসূচিটি সূচি থেকে বাদ দেওয়া হয়েছে। 

পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট ১০৯টি পদক দেওয়ার প্রস্তাব থাকলেও আপাতত তা স্থগিত রাখা হয়েছে। পুলিশ সপ্তাহের পরবর্তী কোনো সময়ে এই পদকগুলো আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

১০ মে থেকে ১৩ মে পর্যন্ত চলমান এই পুলিশ সপ্তাহে বার্ষিক প্যারেড ছাড়াও থাকছে বিভিন্ন কৌশলগত বৈঠক এবং দিকনির্দেশনামূলক কর্মসূচি। যদিও বাজেট কাটছাঁট এবং পদক অনুষ্ঠান স্থগিতের কারণে আয়োজনের ধরনে কিছুটা পরিবর্তন এসেছে, তবে পুলিশের মনোবল বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে মাঠ পর্যায়ের কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেএইচআর

Link copied!