ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বিএনপি একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে: শফিকুল ইসলাম মাসুদ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৫, ০৪:৪৯ পিএম

বিএনপি একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে: শফিকুল ইসলাম মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “কেউ যদি ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা করে, জনগণ নব্য ও পুরাতন ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।”

ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সকল মামলা প্রত্যাহারের বিএনপি মহাসচিবের ঘোষণার প্রতিবাদে তিনি বলেন, “বিএনপি এখন একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। নিজেদের শক্তিতে দাঁড়ানোর পরিবর্তে তারা আওয়ামী লীগের পায়ের ভর করে টিকে থাকতে চায়। জনগণ ব্যালটের মাধ্যমে তাদের এই লজ্জাজনক অবস্থার জবাব দেবে।”

বুধবার সকাল ১১টায় বাউফল পৌরসভায় গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ আরও বলেন, “আওয়ামী লীগের সঙ্গে আপোষ করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের রাজনীতি কখনোই বাইরের কারও নির্দেশে চলতে পারে না। কেউ কেউ বলে, তাদের নেতা চাইলে ৫ আগস্টের পর রাষ্ট্রক্ষমতা নিতে পারতেন—তবে তিনি এখনো দেশে আসাকে নিরাপদ মনে করেন না এবং নিজের দলের কাছেই বুলেটপ্রুফ গাড়ির নিরাপত্তা চান। যে নিজের নিরাপত্তা দিতে পারেন না, তিনি জনগণকে কীভাবে নিরাপত্তা দেবেন?”

তিনি বলেন, “১৮ কোটি মানুষের নিরাপত্তা দিতে জামায়াতে ইসলামীই প্রয়োজন হলে গুলির মুখে দাঁড়াবে। আমাদের নেতারা হাসিমুখে ফাঁসির মঞ্চে গেছেন, কিন্তু কখনোই দেশি-বিদেশি আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করেননি। আমাদের মা-বোনদের ইজ্জত রক্ষা, চাঁদাবাজমুক্ত বাউফল গঠন, বেকার তরুণদের কর্মসংস্থান, বগা সেতু নির্মাণ এবং নদীভাঙন রোধে চলমান কার্যক্রম অব্যাহত রাখতে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেবে।”

পথসভায় বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যক্ষ মাওলানা কাজী আবদুল দাইয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদওয়ানুল্লাহ মাস্টার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. লিমন হোসেনসহ সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!