ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সবশেষ যে তথ্য জানা গেল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ১২:৩৭ পিএম

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সবশেষ যে তথ্য জানা গেল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (১৪ মার্চ) তাঁর মস্তিষ্কের অবস্থা পর্যালোচনার জন্য পুনরায় সিটিস্ক্যান করা হবে।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মির্জা আব্বাসের মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ হয়নি, বরং ইনফেকশন ধরা পড়েছে। তাঁর দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর বিষয়ে ডা. শাহাবুদ্দিন জানান, শারীরিক অবস্থার স্থিতিশীলতার ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আজ সিটিস্ক্যান রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

এর আগে, শুক্রবার (১৩ মার্চ) দুপুরে এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বেশ কিছুক্ষণ তাঁর শয্যাপাশে অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী এ সময় মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা কার্যক্রম তদারকি করছে।

জেএইচআর

Link copied!