ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চুক্তির মেয়াদ বাড়লো ডোনাল্ডের

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৭:৫৩ পিএম

চুক্তির মেয়াদ বাড়লো ডোনাল্ডের

আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের কোচিং প্যানেলে থাকছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এই দক্ষিণ আফ্রিকানের সঙ্গে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অবধি চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে হবে এই টুর্নামেন্ট। ডোনাল্ডের সঙ্গে চুক্তি নবায়নের খবর গণমাধ্যমে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। গত বছরের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ডোনাল্ড। তখন তার সঙ্গে চুক্তি ছিল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ পর্যন্ত। পরে সেটি বাড়িয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ পর্যন্ত করা হয়। 

পহেলা মার্চ থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারির মধ্যেই কোচিং স্টাফদের ফেরার আশা করছে বিসিবি। কারণ ২৩ ফেব্রুয়ারি থেকে হাথুরুসিংহের অধীনে শুরু হতে পারে ক্যাম্প। ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসতে পারেন নতুন করে নিয়োগ পাওয়া হাথুরুসিংহে।

এবি

Link copied!