ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাকার জন্য বিয়ে!

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৮, ২০২৩, ০২:০৯ পিএম

টাকার জন্য বিয়ে!

তামিল অভিনেত্রী মহালক্ষ্মী ও প্রযোজক রবিন্দর চন্দ্রশেখরের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে। এই জুটি নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর প্রায়ই কটাক্ষের শিকার হতে হচ্ছে তাদের।

রবিন্দর চন্দ্রশেখর পেশায় প্রযোজক ও লগ্নিকারক। মূলত তামিল শিল্পজগতেই কাজ করেন। অনেকের ধারণা, টাকার জন্যই এ সুন্দরী অভিনেত্রী ‘মোটা’ প্রযোজককে বিয়ে করেছেন। অনেকে আবার রবিন্দর চন্দ্রশেখর ও মহালক্ষ্মীর ছবিতে ভালোবাসাও খুঁজে পেয়েছেন। তাদের বিশ্বাস ‘ভালোবাসা সত্যিই বাহ্যিক অবয়বে বিশ্বাস করে না।’ 

বিয়ের সময় মহালক্ষ্মী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘তুমি আমার হূদয় চুরি করেছ। কিন্তু আমি তোমাকে এটি রাখার অনুমতি দেব।’ আরেকটি ছবিতে লিখেছিলেন, জীবন খুব সুন্দর। আর তুমিই এটি সম্ভব করেছ। আমি ভাগ্যবান যে, তুমি আমার জীবনে এসেছ। তোমার ভালোবাসা আমার জীবনকে পূর্ণ করুক।’

জবাবে নিজের ভালোবাসা প্রকাশ করে রবিন্দর লিখেছিলেন, ‘ভালোবাসার ভালোবাসা দরকার। ভালোবাসার মহালক্ষ্মী দরকার। আমি তোমাকে ভালোবাসি আমার বউ।’ পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সম্প্রতি তিরুপতি বালাজির মন্দিরে একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। 

রবিন্দর ও মহালক্ষ্মী দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ‘ভানি রানি’, ‘অফিস’, ‘চেল্লামে’, ‘উথিরিপুক্কল’এবং ‘ওরু কাই ওসাই’ শিরোনামে কয়েকটি তামিল সিরিয়ালে কাজ করেছেন মহালক্ষ্মী। অন্যদিকে রবিন্দর তার লিব্রা প্রোডাকশনের ব্যানারে ‘নাটপুনা এন্নাডু থেরিয়ুমা, মুরুঙ্গাইকাই চিপস’, ‘বিদ্যুম ওয়ারাই কাঠিরু-এর মতো সিনেমা নির্মাণ করেছেন।

টিএইচ

Link copied!