ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সরকারি শিশু পরিবারে এতিম মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছে সরকার 

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৬, ২০২২, ১০:৫২ এএম

সরকারি শিশু পরিবারে এতিম মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছে সরকার 

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বর্তমান সরকার সরকারি শিশু পরিবারে এতিম মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছে। তাদের স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠার জন্য  সকল সুবিধা নিশ্চিত করা হচ্ছে। 

মন্ত্রী সোমবার (২৫ জুলাই) রাতে রাজধানীর তেজগাঁওস্থ সরকারি শিশু পরিবার(বালিকা) এর ছয় জন কন্যার শুভ বিবাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। 

জেলা প্রশাসক ঢাকা,  মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি ও  সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম। 

মন্ত্রী বলেন,  সমাজসেবা অধিদফতর পরিচালিত সরকারি শিশু পরিবারে এই ছয় নিবাসি মেয়েদের  পড়াশোনার শেষে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। আজকে যে মেয়েদের বিবাহের অনুষ্ঠান করেছে তারা কেউ এতিম নয় সবাই আমাদের সন্তান। 

এসময় মন্ত্রী নবদম্পতির সংসার জীবনের মঙ্গল কামনা করেন।
 
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শিশু পরিবারে নিবাসিরা পারিবারিক পরিবেশে বেড়ে উঠে। পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী করার জন্য তাদের কর্মমূখী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 
উল্লেখ্য, তেজগাঁও সরকারি শিশু পরিবারে(বালিকা) ১৬৫ জন নিবাসি আছে। এ প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত ১১৭২ জনকে পূর্ণবাসনের ব্যবস্থা করা হয়েছে।

ইএফ

Link copied!