ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মাহির বিরুদ্ধে পুলিশের ২ মামলা

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১৮, ২০২৩, ০১:০৮ এএম

মাহির বিরুদ্ধে পুলিশের ২ মামলা

চিত্রনায়িকা মাহিয়া মাহী ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরে দুটি মামলা হয়েছে। ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

মামলার খবরের পর চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করা হলে মাহি বলেন, আমাদের নামে দুইটি মামলা হয়েছে। তারা আমাদের নামে মামলা করতে পারে করুক,  আমাদের গ্রেপ্তার করতে পারে, করুক। কিন্তু আমি মনে করি এসব ক্ষমতাধরদের প্রধানমন্ত্রী ছাড়া কেউ শাস্তি দিতে পারবেন না।’

শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে এ মামলা করেন। এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে মাহি বলেন, ‘পুলিশ আমাদের শোরুম এখনই দখলে নিয়েছে।  আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে সবই জানাবো।’

 

 

 

Link copied!