ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

কুষ্টিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু, আহত ৪

ভেড়ামারা (কুষ্টিয়া)

ভেড়ামারা (কুষ্টিয়া)

জুন ৫, ২০২৬, ০৩:০৩ পিএম

কুষ্টিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু, আহত ৪

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে কালু মণ্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সময় এ ঘটনা ঘটে।

নিহত কালু মণ্ডল উপজেলার চিথলিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের বাসিন্দা এবং লুৎফর বিশ্বাসের ছেলে।

আহতরা হলেন-মাহফুজ (১৫), পিতা রফিক খাঁ, গ্রাম বৌরাগী চর, দৌলতপুর; রাহান (৩৫), পিতা মাসদার পরামান, গ্রাম বৌরাগী চর, দৌলতপুর; জমেলা (৫৫), স্বামী মান্নান সাহা, গ্রাম নওদাপাড়া, মিরপুর এবং মিম (৩২), গ্রাম কচুবাড়িয়া, মিরপুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে কয়েকজন ব্যক্তি খোলা স্থানে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা আহত হন। গুরুতর আহত অবস্থায় কালু মণ্ডলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

বজ্রপাতের এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু স্থান ও গাছের নিচে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এম জি
 

Link copied!