ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত, ক্ষোভে বাস ভাঙচুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জুন ৫, ২০২৬, ০৩:২৭ পিএম

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত, ক্ষোভে বাস ভাঙচুর

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আকিব হোসেন (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সদর উপজেলার ঘোড়ামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকিব হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টির মধ্যে আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘পূর্বাশা পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ঘোড়ামারা ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আকিব হোসেন গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুকাইয়া রহমান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

পরে তার পকেটে থাকা পরিচয়পত্র ও ভিজিটিং কার্ডের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও নিহতের সহকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় ‘পূর্বাশা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে বাস ভাঙচুরের ঘটনাও তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম জি

Link copied!