ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সিরাজগঞ্জে বাসের চাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৫, ২০২৬, ১০:২০ এএম

সিরাজগঞ্জে বাসের চাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বেলকুচির মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের তিন যাত্রীর মৃত্যু হয়। এছাড়া একজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বাসটি সরানোর কাজ চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এম জি
 

Link copied!