ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৫, ২০২৬, ০২:৩১ পিএম

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর বাসটি নদী থেকে তোলা সম্ভব হয়। বাসে কোনো যাত্রী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ‘করবী’ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের র‌্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে বেলা ১১টা ৫৫ মিনিটে বাসটি নদী থেকে টেনে তোলে। বর্তমানে বাসটি ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে রাখা হয়েছে।

বাসটি উদ্ধার হওয়ার পর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামাল সংগ্রহের কাজ শুরু করেন। উদ্ধার করা ব্যাগ ও অন্যান্য সামগ্রী পরে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে।

প্রশাসন ও যাত্রীদের সূত্রে জানা গেছে, গত মার্চে একই ঘাটে একটি বাস দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির পর ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ার নিয়ম চালু করা হয়। সেই নিয়ম অনুসরণ করেই এদিনও যাত্রীরা আগে নেমে পায়ে হেঁটে ফেরিতে উঠছিলেন। ফলে দুর্ঘটনার সময় বাসটি সম্পূর্ণ খালি ছিল।

বাসটি নদীতে পড়ে যাওয়ার মুহূর্তে চালক ও তার সহকারী লাফ দিয়ে বেরিয়ে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে বাস উদ্ধারের পরও নদীর তলদেশে কেউ আটকে আছে কি না তা নিশ্চিত হতে ডুবুরি দল তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো এলাকা পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

এম জি

Link copied!