ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রাজধানীতে মালিকের গাড়ি চাপায় দারোয়ানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৪, ২০২৪, ০৬:০৯ পিএম

রাজধানীতে মালিকের গাড়ি চাপায় দারোয়ানের মৃত্যু

রাজধানীর শেরে বাংলা নগর পূর্ব রাজাবাজারের একটি বাসায় মালিকের গাড়ির চাপায় ফজলুল হক (২২) নামে এক দারোয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত দারোয়ান ১৯/এ, ১৯/১ পূর্ব রাজাবারের ওই বাসাটিতে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, ‘আজ সকালের দিকে পূর্ব রাজাবাজারে ঘটনাস্থলের বাসা থেকে মালিক গাড়ি বের করছিলেন। এ সময় দারোয়ান ফজলুল হক গ্যারেজের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের দরজায় দাঁড়িয়ে থাকা দারোয়ানসহ গেট ভেঙে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায় ওই দারোয়ান।’

এসআই আনোয়ার হোসেন খান আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলের সিসি ফুটেজ পেয়েছি এতে ঘটনার বিস্তারিত জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

আরএস

Link copied!