ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
দশম গ্রেডের দাবি

শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৫, ১২:১১ পিএম

শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় এ সমাবেশ শুরু হয়। এর আগে ভোর থেকেই সারাদেশ থেকে শিক্ষকরা এসে শহীদ মিনারে জড়ো হন।

সমাবেশে শিক্ষকদের ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে দেখা যায়।

সুনামগঞ্জ থেকে আসা বড়ুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন বলেন, আমরা শিক্ষক সমাজ, আমরা কেন তৃতীয় শ্রেণিতে থাকব? আমাদের দ্বিতীয় শ্রেণি দিতে হবে। শিক্ষকদের তৃতীয় শ্রেণিতে রেখে দেশ গড়া সম্ভব না।

প্রসঙ্গত, বর্তমানে ১৩তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা দাঁড়াবে ১৬ হাজার টাকা।

বিআরইউ

Link copied!