ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০১:৪১ পিএম

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

রাজধানীর ফার্মগেটে ফুটপাতের একটি দোকানের কালো ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে এমন সন্দেহে এটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে আরিফ নামে এক ব্যক্তি এ তথ্য দেন।

পুলিশ সূত্রে জানা যায়, ফার্মগেটের যে অংশটি ডিএমপির শেরেবাংলা নগর থানার অধীনে পড়েছে সেই জায়গায় বোমা পাওয়ার খবর পাওয়া যায়।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম বলেন, বোমা সদৃশ বস্তু আছে এমন সংবাদে পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে। তিনটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সেখানে। এছাড়া বোম ডিসপোজাল ইউনিট পৌঁছেছে।

আরএস

Link copied!