ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
প্রেস সচিব শফিকুল আলম

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই

আব্দুল্লাহ আল আমিন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমিন, ময়মনসিংহ

অক্টোবর ১০, ২০২৫, ০৮:৩৫ পিএম

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই

“ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় নেই, সব বাধা-সংশয় ধুয়ে মুছে কেটে গেছে”- এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার বিকেল ৫ টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছি। গত ১৬ বছর ধরে হাসিনার আমলে আমরা ভুয়া নির্বাচন দেখেছি। সেই জায়গা থেকে আমরা সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হবে।”

তিনি আরও বলেন, ইতিমধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। “জামালপুর ও হালুয়াঘাটে ঘুরে দেখেছি-নেতাদের পোস্টার, ব্যানারে নির্বাচনী রঙ ছড়িয়ে পড়েছে। দলগুলো দুই-তিন সপ্তাহের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করলে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।”

জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, “আলোকচিত্রী শহিদুল আলম বর্তমানে ইসরায়েল থেকে তুরস্কগামী এক বিমানে আছেন। আমরা সার্বক্ষণিক তাঁর খোঁজখবর রাখছি। ইস্তাম্বুলে পৌঁছালে তাঁর সঙ্গে কথা বলে জানা যাবে, তিনি কবে দেশে ফিরবেন।”

সভায় ময়মনসিংহের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!