ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৭:৫৮ পিএম

জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতির জন্য প্রতীক্ষিত এ নির্বাচনে নির্বাচন কমিশন চালকের আসনে রয়েছে এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের চারজন কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, "ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।"

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারকে আগামী সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি বিষয়ে অবহিত করা হয়। নির্বাচনের প্রক্রিয়ায় সঠিক প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সুন্দরভাবে এগিয়ে চলছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। তিনি প্রধান উপদেষ্টার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ইতোমধ্যেই নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন, যা দেশে নির্বাচন প্রক্রিয়ার প্রতি আস্থা ও নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, "নির্বাচন কমিশনকে সহযোগিতা দিয়ে আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্য অর্জন করতে চাই।"

বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। 

এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে অংশ নেন।

ইএইচ

Link copied!