ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
অর্থ উপদেষ্টা

১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল, গণভোটে ‘হ্যাঁ’ দিন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২৬, ১১:৫২ পিএম

১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল, গণভোটে ‘হ্যাঁ’ দিন

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। দেশে এর আগেও নির্বাচন হয়েছে, কিন্তু এ নির্বাচনের স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও সেদিকে তাকিয়ে আছেন। একইসাথে গণভোট ও সংস্কারের বিষয়টিও এখানে জড়িত।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে যা প্রয়োজন, সে সিদ্ধান্ত তারাই নেবে। যেসব ক্ষেত্রে সংস্কার দরকার, সেগুলো করা হবে। দেশের মঙ্গলের জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

উপদেষ্টা আরও বলেন, আমরা কিছু কাজ শুরু করেছি কিন্তু এখনো শেষ করতে পারিনি। জনগণের ভালোর জন্যই আমাদের এ পথচলা। অতীতে দেখা গেছে কেউ কিছু করে গেলে পরবর্তী জন এসে তা বাতিল করে দেয়। আশা করি, ভবিষ্যতে যে সরকার আসবে তারা যেন এ সংস্কার কাজগুলো এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে, তবে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ ৯টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের এ কার্যক্রম উপভোগ করেন।

ইএইচ

Link copied!