ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে দিনে-দুপুরে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৯, ২০২৬, ০৭:৩৭ পিএম

রাজধানীতে দিনে-দুপুরে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুপুরে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, তারা দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় বসবাস করেন। তিনি একটি পোশাক কারখানায় কর্মরত, আর তার স্ত্রী মুক্তা ছিলেন গৃহিনী। সকালে ঈদের কেনাকাটার উদ্দেশ্যে ব্যাটারিচালিত রিকশায় করে মিরপুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিলেন মুক্তা।

পথিমধ্যে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে হাত বাড়িয়ে মুক্তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় হ্যাঁচকা টানে তিনি রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় পথচারী ও রিকশার অন্য যাত্রী প্রথমে তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে সেখানে পৌঁছান তার স্বামী। তবে চিকিৎসায় বিলম্ব হওয়ায় সেখান থেকে টঙ্গীর আহসানউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পঙ্গু হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিমন হোসেন আরও জানান, মুক্তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল জলিল। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়, যা দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মৃতের মাথা ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় তুরাগ থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

এএন

Link copied!