ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাগাতিপাড়ায় ভেজাল গুড় জব্দ ও জরিমানা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

জুন ২৭, ২০২২, ০৬:০৫ পিএম

বাগাতিপাড়ায় ভেজাল গুড় জব্দ ও জরিমানা

নাটোরের বাগাতিপাড়ায় ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের অপরাধে শামিম আহমেদ নামে এক কারখানা মালিকের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ২১'শ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়।

সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যার ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত গুড় গুলো বিহারকোল বাজারের পাশে বড়াল নদীতে ফেলে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাঁওপাড়ায় শামিম আহমেদ নামে একজনের গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ বিশ-ত্রিশ হাজার টাকা মূল্যের আখের ভেজাল গুড় জব্দ করা হয়।

আখের রস ছাড়াই বিষাক্ত কেমিক্যাল ও চিনি দিয়ে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের অপরাধে কারখানা মালিকের (শামিমের) ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা গুড় বড়াল নদীতে ফেলে ধংশ করা হয়। ভেজাল বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আমারসংবাদ/এআই 

Link copied!