ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কসমেটিক সার্জারি করে চেহারাই পাল্টে ফেলেছেন ভিনিসিয়ুস!

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৫:০৩ পিএম

কসমেটিক সার্জারি করে চেহারাই পাল্টে ফেলেছেন ভিনিসিয়ুস!

কসমেটিক প্রক্রিয়ার মাধ্যমে মুখাবয়বে পরিবর্তন এনেছেন বলে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে দাবি উঠেছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে। ইউরোপে ছুটি কাটিয়ে দেশে ফেরার পর তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামে পরিচিত একটি নান্দনিক চিকিৎসা নিয়েছেন বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের তথ্যমতে, গোইয়ানিয়ার একটি বিশেষায়িত ক্লিনিকে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চিকিৎসার দায়িত্বে ছিলেন খ্যাতনামা চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলেসান্দ্রো আলারকাও। প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসের চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে বিশেষভাবে গোইয়ানিয়ায় আসেন।

‘চিন হারমোনাইজেশন’ হলো মুখমণ্ডলের নান্দনিক ভারসাম্য বাড়াতে ব্যবহৃত একটি জনপ্রিয় কসমেটিক পদ্ধতি। এতে ফিলার প্রয়োগের মাধ্যমে চিবুক ও মুখের গড়ন আরও সুগঠিত ও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। বিশ্বের অনেক ক্রীড়াবিদ ও তারকা ব্যক্তিত্বও এ ধরনের প্রক্রিয়ার আশ্রয় নিয়ে থাকেন।

খবরে আরও বলা হয়েছে, পুরো চিকিৎসা কার্যক্রম গোপন রাখতে ক্লিনিকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। চিকিৎসার সময় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়। পাশাপাশি ক্লিনিকের কর্মীদের ছবি তোলা, ভিডিও ধারণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবুও বিষয়টি পরে গণমাধ্যমে প্রকাশ পেয়ে যায়।

তবে এখন পর্যন্ত ভিনিসিয়ুস জুনিয়র কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে বিষয়টি ব্রাজিলিয়ান গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও দাবির ভিত্তিতেই আলোচনায় এসেছে।

সূত্র: টিএমসি, গোলডটকম

এএন

Link copied!