ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অবশেষে খোকসার  মরণফাঁদখ্যাত আইল্যান্ড উচ্ছেদ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 

জুন ২৯, ২০২২, ০৯:৪২ পিএম

অবশেষে খোকসার  মরণফাঁদখ্যাত আইল্যান্ড উচ্ছেদ

কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে কয়েকমাসের ব্যবধানে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা উদ্বেগজনক। 

বিশেষজ্ঞরা দুর্ঘটনার কারণ হিসেবে বলছেন, বাসস্ট্যান্ডে নির্মিত অপরিকল্পিত আইল্যান্ড বা (ত্রিভুজ) নামে খ্যাত। যার ফলে মহাসড়কটি সংকুচিত হয়েছে। এর জন্য অনেক সময় দুর্ঘটনায় প্রাণহানীর মতো ঘটনা ঘটে।

গত ১৬ জুন বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার খোকসার বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত হবার পর খোকসাবাসী আইল্যান্ড অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করে। খোকসাবাসীর এই আইল্যান্ড অপসারণের দাবি যৌক্তিক বলে ওই মানববন্ধন একাত্মতা পোষণ করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) রিপন বিশ্বাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান সহ খোকসার সর্বস্তরের জনগণ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর মেয়র  চলতি মাসের ১৯ তারিখে জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করেন।

এই বিষয়টি গত ২১ জুন মঙ্গলবার খোকসার কৃতি সন্তান অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস (ভিক্টর) এর দৃষ্টি আকর্ষণ করা হয়। 

তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করেন এবং দুর্ঘটনা নিরসনের লক্ষ্যে মহাসড়ক সম্প্রসারণের বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান। পরদিনই সড়ক বিভাগ খোকসা বাসস্ট্যান্ড সরেজমিনে পরিদর্শন করে। এরই ধারাবাহিকতায় সড়ক বিভাগ গতকাল বুধবার হতে বাসস্ট্যান্ডের আইল্যান্ড উচ্ছেদের কাজ শুরু করেছে। 

খোকসা স্থানীয় বাসীদের মাঝে এক বিজয়ের স্বস্তি  ফিরে এসেছে। তারা আজ অনেক উদ্ভাসিত মরণফাঁদ নামে খ্যাত আইল্যান্ড অপসারণে যারা নির্বিক ভাবে কাজ করেছেন। সে সকল কর্মকর্তা কর্মচারী সহ খোকসার কৃতি সন্তান অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস কে খোকসাবাসী অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।

কেএস 

Link copied!