ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
বাড়ি দখল চেষ্টার অভিযোগ

মেয়র আইভীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জুলাই ২২, ২০২২, ১২:১২ পিএম

মেয়র আইভীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

বাড়ি দখলের চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মাসুদ জামানের আদালতে প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা এম শহীদুল্লাহর পক্ষে তার মেজ ছেলে অ্যাডভোকেট শাহ আলম কবীর মামলাটি করেন। 

শুনানি শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনকে এ বিষয়ে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

পাশাপাশি সিটি করপোরেশনের উচ্ছেদ কার্যক্রমের উপর ৩০ দিনের অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন। 

বিষয়টি জানিয়েছেন মামলার বাদি শাহ আলম কবীরের আইনজীবী অ্যাডভোকেট আবু সাঈদ খান সবুজ। 

মামলা বাদি অ্যাড. শাহ আলম কবীর জানান, ১৯৮১ সালে তার বাবা মো. শহীদুল্লাহ ও মা দেলোয়ারা বেগম নগরীর পাইপকপাড়া এলাকায় ৬ শতাংশ জমি ক্রয় করেন। ৮৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভা (বিলুপ্ত) ওই এলাকায় যৌথভাবে মাপঝোক করে তাদের জমি বুঝিয়ে দেন। 

২০০৩ সালে পৌরসভা ওই জমির দক্ষিণপাশে থাকা পৌরসভার জমি বালু দিয়ে ভরাট করে। এরপর তারাও তাদের জমিতে বাড়ি নির্মাণ করেন। কিছুদিন ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের লোকজন এসে দাবি করছে যে, তারা সিটি কর্পোরেশনের জমি চারপাশ থেকে ১০-১৫ ফুট করে প্রায় ২ শতাংশ জমি দখল করেছেন। 

শাহ আলম কবীর বলেন, আমরা সিটি কর্পোরেশনকে বলেছি তারা যেন জমি মাপঝোক করে দেখেন। কিন্তু তারা সেটি না করে জোরপূর্বক আমাদের জমি দখলের উদ্যোগ নেয়। আমরা অসহায় হয়ে আদালতের শরণাপন্ন হয়েছি। 

এ বিষয়ে জানতে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে তার ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে মামলার বিষয়ে বক্তব্য চাইলেও তিনি কোনো উত্তর দেননি। 

পাশাপাশি বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!