ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বরিশালে ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে অগ্নি নির্বাপণ কর্মশালা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ৬, ২০২২, ০৫:৩৬ পিএম

বরিশালে ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে অগ্নি নির্বাপণ কর্মশালা

বরিশালে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের উদ্যোগে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর রুপাতলী উকিল বাড়ি সড়ক রোডস্থ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার শুভ উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার সহযোগিতায় ছিলেন বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন ও সিনিয়র সেশন অফিসার মোহাম্মদ হিরনের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম। কর্মশালায় অগ্নিকান্ড সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনা থেকে জনগণের জান-মাল ও সরকারি সম্পদ রক্ষার্থে পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব কর্তব্যর বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এ কর্মশালা ও মহড়ায় ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম সহ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন ও বরিশাল জোনের সকল পর্যায়ের সদস্যরা অংশ গ্রহণ করেন।

এসএম

Link copied!