ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুমিল্লা জন্মের ১০ ঘণ্টায় জন্ম নিবন্ধন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২২, ০৮:৪৪ পিএম

কুমিল্লা জন্মের ১০ ঘণ্টায় জন্ম নিবন্ধন

জন্মের ১০ ঘণ্টার মধ্যে জন্ম নিবন্ধন হাতে পেয়েছে শিশু মোহাম্মদ। রবিবার রাত ১২টা ৫ মিনিটে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে এ শিশু। জন্মের দিন সকাল ১০টায় জন্ম নিবন্ধন হাতে পায় পরিবার। নগরীর ২০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে শিশুর নিবন্ধন করা হয়।

তথ্যমতে, ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্ম নিবন্ধনের কাজ শুরু হয়। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। কুমিল্লায় জন্মের ১০ ঘণ্টার মধ্যে নিবন্ধন পেয়েছে মোহাম্মদ নামের নবজাতক।

নবজাতকের পিতা আবু সুফিয়ান রাসেল জানান, জন্ম নিবন্ধন মানুষের নাগরিক অধিকার। আমার সন্তান বড় হয়ে যখন জানবে, সে জন্মের প্রথম দিনে দেশের কাছে একটি স্বীকৃতি লাভ করেছে। তার দেশ প্রেম বাড়বে। তার ভালো লাগবে। এ ভালোলাগা স্বপ্ন দেখাবে, যে স্বপ্ন হবে চির প্রশংসিত। এ জন্য আমার সন্তানের নাম মোহাম্মদ।

২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন জানান, আমরা নিভৃতে নাগরিক সেবা দিয়ে যাচ্ছি, জন্ম নিবন্ধন যার অন্যতম। রবিবার অফিস খোলার পরপর শিশুর বাবা নিবন্ধনের অনলাইন আবেদন নিয়ে আসে। প্রথম দিন নিবন্ধন করতে এসেছে দেখে আমরাও খুশি হয়েছি। আমরা তাকে মিষ্টিমুখ করালাম। এ কাজটির মাধ্যমে জনসচেতনতা তৈরি হবে বলে বিশ্বাস করি।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) ড. সফিকুল ইসলাম বলেন, জন্ম নিবন্ধন হলো একজন মানুষের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে বিষয়ে বিস্তারিত আছে। মোট ১৮টি নাগরিক সেবা রয়েছে, যা জন্ম নিবন্ধন ছাড়া প্রদান  করা হয় না। তাই যথাসময়ে জন্ম নিবন্ধনের বিষয়ে আমরা উৎসাহিত করি।

এসএম

Link copied!