ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নরসিংদীতে গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০১:৩২ পিএম

নরসিংদীতে গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজলোর বাঁশগাড়িতে মেঘনার শাখা পাগলা নদীর পাড় বড়ঘাট এলাকা থেকে ওই সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত  মো. স্বপন আহমেদ (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, স্বপন ওই এলাকার সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকারের সমর্থক। তার বিরুদ্ধে হত্যা, লুটপাট ঘটনায় ১২টি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, স্বপন পুলিশের ভয়ে রাতে নদীতে নৌকায় অবস্থান করতেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পাগলা নদীর বড়ঘাট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির বলেন, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ঢাকায় অবস্থান করছি। শনিবার সকালে স্বপন নিহত হবার ঘটনা শুনে খোঁজ নিয়েছিলাম। কে বা কারা তাকে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখে চলে গেছেন। তার পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশীর সঙ্গে সমস্যা চলছে। এখন, প্রতিবেশী জড়িত কিনা বা অন্য কেউ জড়িত কিনা প্রশাসন মামলা করার পর দেখবেন।

রায়পুরা থানার এসআই আবুল কালাম বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
 এআরএস

Link copied!