ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘পিলখানা বিদ্রোহের মাধ্যমে ষড়যন্ত্র শুরু করেছিলো বিএনপি জামাত’

কেরানীগঞ্জ প্রতিনিধি:

কেরানীগঞ্জ প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৩:৩৩ পিএম

‘পিলখানা বিদ্রোহের মাধ্যমে ষড়যন্ত্র শুরু করেছিলো বিএনপি জামাত’

২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের দুই মাসের মাথায় পিলখানা বিদ্রোহের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিলো বিএনপি জামাত। তারা আজও সে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

শনিবার(২৫ ফেব্রুয়ারি)  দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কেরানীগঞ্জ আগন উপলক্ষে সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব।

আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদ সদস্য শিলারা ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তাত লাবণ্য,শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নান, সহ দপ্তর সম্পাদক আব্দুর রউফ শাহীনসহ ঢাকা জেলা ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরএস

 

Link copied!