ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রূপগঞ্জে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৪:৫৪ পিএম

রূপগঞ্জে স্পিনিং মিলের আগুন  নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদরদপ্তরের তথ্য কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মোস্তাফিজুর রহমান জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এআরএস

Link copied!