ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রক্তের বিনিময়ে হলেও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে: তথ্যমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০২:৫৭ এএম

রক্তের বিনিময়ে হলেও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে: তথ্যমন্ত্রী

প্রয়োজন হলে রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য অটুট রাখা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দেশের এই সম্প্রীতি রক্ষায় তিনি সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, যারা কেবল একটি সুনির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির আধিপত্যের কথা বলে, তারা মূলত প্রকৃতির শাশ্বত বৈচিত্র্য ও বাস্তবতাকে অস্বীকার করে। বাংলাদেশে যুগ যুগ ধরে সব ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই এ দেশের মূল ঐতিহ্য ও সৌন্দর্য।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সমাজব্যবস্থায় পারস্পরিক সহনশীলতা, সম্প্রীতি এবং শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। এই মানবিক মূল্যবোধগুলো টিকিয়ে রাখতে নাগরিক সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্মরণসভায় মন্ত্রী নিজের সংসদীয় এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে জানান, মহাত্মা ভেগাই হালদারের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থানগুলো যথাযথভাবে সংরক্ষণ ও জাতীয়করণ করা হবে। এর পাশাপাশি সেখানে একটি আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানের শেষভাগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

জেএইচআর

Link copied!