ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যে ভবিষ্যদ্বাণী সত্যি হলে কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ১০:৩৩ এএম

যে ভবিষ্যদ্বাণী সত্যি হলে কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

বিশ্বকাপ শুরুর আগেই সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম ঘোষণা করে আলোচনায় আসা ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস এবারও তাদের সিমুলেশনভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে প্রকাশিত এই পূর্বাভাসে শিরোপা জয়ের সম্ভাব্য দল হিসেবে স্পেনের নাম এসেছে। ফলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।

ইএ স্পোর্টসের সিমুলেশন অনুযায়ী, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে স্পেন। অর্থাৎ, তাদের পূর্বাভাস বলছে, এবারের আসরে ‘লা রোহা’ই শেষ পর্যন্ত বিশ্বসেরার মুকুট পরবে।

এবারের বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দল।

ইএ স্পোর্টসের এই পূর্বাভাসকে অনেকেই গুরুত্ব দিয়ে দেখছেন। কারণ, গত চারটি বিশ্বকাপে তাদের সিমুলেশন বাস্তব ফলাফলের সঙ্গে মিলে গেছে। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে তারা আগেভাগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল। শেষ পর্যন্ত চারবারই সেই পূর্বাভাস সত্যি হয়েছিল।

তবে প্রতিষ্ঠানটির সব পূর্বাভাসই যে শতভাগ নির্ভুল, তা নয়। ২০০৬ বিশ্বকাপের আগে তারা চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু সেই দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর অবশ্য টানা চারটি বিশ্বকাপে তাদের অনুমান বাস্তবের সঙ্গে মিলেছে।

এ কারণেই ২০২৬ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ইএ স্পোর্টসের নতুন পূর্বাভাস ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে। যদিও পরিসংখ্যান, অ্যালগরিদম কিংবা কম্পিউটার সিমুলেশন যাই বলুক না কেন, শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে, তার সিদ্ধান্ত হবে মাঠের ৯০ মিনিটের লড়াইয়ে।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। সেখানেই নির্ধারিত হবে ২০২৬ সালের নতুন বিশ্বচ্যাম্পিয়নের নাম।

এএন

Link copied!