ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ১১:০৫ এএম

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের পাঁচ মাসের কার্যক্রম, বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগ, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরা হবে। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও এতে অংশ নেবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হওয়ার পর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। এর মধ্য দিয়ে নতুন মেয়াদের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শনিবার সেই দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এএন

Link copied!