ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘২৬ মার্চ রাজাকারদের তালিকা প্রকাশ হচ্ছে না’

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১০, ২০২৩, ০৩:৪৯ পিএম

‘২৬ মার্চ রাজাকারদের তালিকা প্রকাশ হচ্ছে না’

২৬ মার্চ রাজাকারদের তালিকা প্রকাশ হচ্ছে না জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ কম মোজ্জাম্মেল হক বলেছেন, আগে রাজাকারদের তালিকা প্রকাশে বৈধ কোনো আইন ছিল না। ইতোমধ্যে একটি আইন পাস হয়েছে এবং জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের উপর এ দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, তালিকা প্রণয়ন কমিটি নীতিমালা তৈরির কাজ করে যাচ্ছে। তবে মার্চ মাসে তালিকা প্রকাশিত হবে না, একুট বিলম্বে প্রকাশিত হবে।

মন্ত্রী আরও বলেন, এ সরকারের মেয়াদে তালিকা প্রকাশ করা হবে। তবে কমিটির সভাপতি নির্ধারিত তারিখ জানাতে পারবেন। দ্রুত সময়ে মধ্যে তালিকা প্রকাশ করার তাগিদ রয়েছে। এ তালিকায় উপজেলা, জেলা ও কেন্দ্রীয় রাজাকারদের নাম থাকবে।

এর আগে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মী সেখানে ছিলেন।

এআরএস

Link copied!