ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ইসলামপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

মার্চ ১০, ২০২৩, ০৪:৫৬ পিএম

ইসলামপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

জামালপুরের ইসলামপুর ‘‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়’’ এ স্লোগানকেসামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল,এমপি।

শুক্রবার (১০ মার্চ) সকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থা কমিটির আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন,এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন, পারি, উন্নয়ন সংঘ, ইসলামিক রিলিফ এর কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরএস

Link copied!