ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুরে আ.লীগ নেতাকে প্রাণনাশের হুমকি, প্রতিবাদে সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

মার্চ ১২, ২০২৩, ০৮:১৫ পিএম

ফরিদপুরে আ.লীগ নেতাকে প্রাণনাশের হুমকি, প্রতিবাদে সমাবেশ

ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনিরকে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মার্চ) বিকালে ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, শনিবার (১১ মার্চ) দিনগত রাত ১২ টার দিকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে আলীপুর গোরস্থানের নিকট পৌঁছালে তিনটি মোটরসাইকেলে পাঁচ-ছয়জন সন্ত্রাসী তার গতিরোধ করে পিস্তলের বাট দিয়ে তাকে আঘাত করে এবং বেশি বাড়াবাড়ি না করতে এবং বাসা থেকে বের না হতে বলে।

তিনি আরও বলেন, এর আগে দশ-পনেরদিন আগেও তার বাসায় অফিসে যেয়েও একইভাবে হুমকি দেয়া হয়। দলের মধ্যে নোংরা রাজনীতি শুরু হয়েছে। একারণেই এসব হচ্ছে বলে মনিরুজ্জামান মনির অভিযোগ করেন। এব্যাপারে রাতে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হবে বলেও তিনি জানান।

এদিকে, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর ইকবাল আহমেদ ফয়সাল, ইমরান সিজার, পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, বর্তমানে ফরিদপুরের রাজনীতি করার সুষ্ঠু পরিবেশ নেই। কিছুদিন আগে পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হোসেন মিঠুর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। গতরাতে মনিরুজ্জামান মনিরের উপর সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র হয়েছে। তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এভাবে চলতে দেয়া যায় না। তারা প্রশাসনকে অবিলম্বে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম এ জলিল বলেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ দায়েরের পর তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআরএস

Link copied!