ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মির্জাপুরে ৫ কোটি টাকা ব্যয়ে ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৩, ০৫:৫৫ পিএম

মির্জাপুরে ৫ কোটি টাকা ব্যয়ে ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুরে ৫ কোটির অধিক ব্যয়ে ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কেশবপুর এলাকায় এ ব্রিজের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রমতে, পাহাড়পুর সোহরাবনগর জিপিএস কেশবপুর সড়কে ৫৬ মিটার গার্ডার ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যার ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩ লাখ ৭০হাজার টাকা। এতে করে ব্রিজের দুই পাড়ের প্রায় ২০টি গ্রামের মানুষ উপকৃত হবেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, বহুরিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া, বিশিষ্টি শিল্পপতি রেজাউল করিম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, সদস্য মাসুম রানা, বহুরিয়া ইউপির সদস্য যথাক্রমে রুবেল আহমেদ রতন, চাঁনমিয়া গোপাল, আনোয়ার হোসেন, বহুরিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহŸায়ক শেখ জসিম উদ্দিন প্রমুখ।

এআরএস

Link copied!