ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পূর্বধলায় ভারতীয় চিনিসহ কালোবাজারি আটক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

এপ্রিল ১৬, ২০২৩, ১২:১৭ পিএম

পূর্বধলায় ভারতীয় চিনিসহ কালোবাজারি আটক

নেত্রকোনার পূর্বধলায় ৭৯ বস্তা ভারতীয় চিনিসহ শৈলেন্দ্র চন্দ্র দাস (৪৯) নামে এক কালোবাজারিকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত দশটার দিকে উপজেলা সদরের পূর্বধলা পাটবাজার থেকে তাকে আটক করা হয়। আটকৃত শৈলেন্দ্র চন্দ্র দাসের বাড়ি উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামে।

পূর্বধলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দশটার দিকে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান প্রিন্সের নেতৃত্বে পুলিশ পূর্বধলা পাট বাজারে অভিযান চালিয়ে জনৈক সুরেশের গোডাউন থেকে  ভারতীয়  ৭৯ বস্তা চিনি জব্দ করা হয়। 

এ সময় অবৈধ চিনি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালোবাজারি শৈলেন্দ্র চন্দ্র দাসকে আটক করা হয়।  এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার রাতে পূর্বধলা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।

এআরএস

Link copied!