ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘নির্যাতন নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে বড় বাধা’

মো. মাসুম বিল্লাহ

মে ৩, ২০২৩, ০৪:৫৭ পিএম

‘নির্যাতন নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে বড় বাধা’
ফজিলাতুন নেসা ইন্দিরা।ছবি:ফাইল

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারী নির্যাতন নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে বড় বাধা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন প্রকল্প, আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। ২০২০ সালে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ও ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করায় দ্রুত অপরাধী শনাক্ত এবং ন্যায় বিচার নিশ্চিত করা যাচ্ছে। এর ফলে নির্যাতন ও সহিংসতা কমেছে। পুর্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ছিল ৪৫ টি, সরকার ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে ১০৬ টি করেছে।

তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্র্রোগ্রাম প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, ৪৭টি জেলা সদর হাসপাতাল এবং ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬৭টি ওয়ান-স্টপ ক্রাইসিস সেল স্থাপন করা হয়েছে।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও ডিএনএ স্ক্রিনিং ল্যাব্রেটরির কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত সচিব রওশন আরা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার, জেলা প্রশাসক  মোঃ কামরুল আহসান তালুকদার, হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রজত সাহা, হাসপাতালের পরিচালক ডাঃ মুহা: এনামুল হক ও  অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: আব্দুল্লাহ বিন কালাম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশুর ন্যায় বিচার নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরী এবং ৭ টি বিভাগ এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরী স্থাপন করা হয়েছে। নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য মনোসামাজিক কাউন্সেলিং প্রদানের লক্ষ্যে ঢাকায় ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং  ৮ টি রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার স্থাপন করা হয়েছে।  ন্যাশনাল হট লাইন  ১০৯ থেকে ২৪ ঘন্টা বিনামূল্যে সেবা প্রদান করা হয়। এ হট লাইনে এপ্রিল ২০২৩ পর্যন্ত ৬১ লাখ ৬৪ হাজার টি কল রিসিভ করা হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ডিএনএ স্ক্রিনিং ল্যাব্রেটরিকে দ্রুতই পূর্ণাঙ্গ ডিএনএ ল্যাবরেটরি করা হবে বলে ঘোষণা দেন।

জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার বলেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও ডিএনএ স্ক্রিনিং ল্যাব্রেটরির কার্যক্রম জেলা উন্নয়ন সমন্বয় সভায় উপস্থাপন করা হলে মানুষ সেবা সম্পর্কে জানতে পারবে। দ্রুত মামলার কার্যক্রম সম্পন্ন ও ন্যায় ন্যায় বিচার নিশ্চিত করা যাবে।

মতবিনিময় সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার এবং ওসিসির আইনজীবীসহ জেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বিকেলে সার্কিট হাউজ সভাকক্ষে মহিল ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি ফরিদপুরের গোয়ালচামটে  আইজিএ প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

এআরএস

Link copied!