ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

জুন ১৩, ২০২৩, ০৮:১৪ পিএম

রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালিকা অনুধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা আলমগীর, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন প্রমুখ। পরে খেলায় নবাবপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে বালিয়াকান্দি ইউনিয়ন একাদশ এবং ইসলামপুর ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে জামালপুর ইউনিয়ন একাদশ।

আরএস

Link copied!