ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসলামপুরে দলীয় নেতার হাতে লাঞ্ছিত সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৩, ১১:২৮ এএম

ইসলামপুরে দলীয় নেতার হাতে লাঞ্ছিত সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরা

জামালপুরের ইসলামপুরে ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলালের উপস্থিতে জামালপুর-শেরপুর সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্চিত করেছে উপজেলা আ. লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। বৃহস্পতিবার রাত ৯ টায় ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৭ আগস্ট নৃশংস বর্বরোচিত সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষ্য অনুষ্ঠিত আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটেছে।

আ. লীগের দলীয় সূত্র জানায়, সংরক্ষিত মহিলা এমপি বক্তব্যকালে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের উদ্দেশ্যে বলেন, দলীয় কর্মসূচিতে আমাকে দাওয়াত দেয়া হয়না। আমাকে কেন দাওয়া দেয়া হয়না বলতেই আ. লীগ নেতা আনোয়ার হোসেন তেড়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে গায়ে হাত তোলেন। 

এমপি হোসনে আরার উদ্দেশ্যে আ. লীগ নেতা আনোয়ার হোসেন বলেন, তোকে দাওয়াত দিতে হবে কেন? 
এসময় আনোয়ার হোসেনকে নিবৃত না করে টেবিল চাপড়িয়ে ধর্মপ্রতিমন্ত্রী মহিলা এমপি হোসনে আরাকে ধমক দিয়ে চুপ থাকতে বলেন।

পরে মহিলা এমপি হোসনে আরা আ. লীগ অফিস ত্যাগ করেন।

এ বিষয়ে সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরা রাত ১০ টার দিকে নিজ বাসভবনে জরুরি সংবাদ সন্মেলনে তিনি বলেন, আমি জামালপুর -শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।

আমার নিজ এলাকা ইসলামপুরে দলীয় প্রোগ্রামে আমাকে দাওয়াত দেয়া হয়না। আমিতো সংসদ সদস্য নয় দলীয় কর্মী হিসেবে দাওয়াত পাওয়ার অধিকার রাখি। দলীয় সভায় এসব কথা বলতে গেলে অকথ্যভাষায় গালি গালাজের পর আমার গায়ে হাত তুলেছে উপজেলা আ. লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।

এর আগেও সে আমার উপর হামলা করেছিল। সেসময় ইসলামপুর থানায় মামলা দায়ের করতে গেলে থানায় মামলা নেয়নি। 

আজকে আমাকে দলীয় অফিসে লাঞ্চিত করার ঘটনা লিখিতভাবে জেলা আ.লীগ বরাবরে অভিযোগ দায়ের করবো বলে জানান তিনি।

তবে উপজেলা আ. লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন দাবী করেন বলেন, মহিলা এমপি হোসনে আরাকে আমি অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত তুলিনি। এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি বলেন, তিনি একজন সংসদ সদস্য। তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকলে দাওয়াত দিতে হবে কেন। তিনি বরাবরই আমার বিরুদ্ধে এসব অসাংগঠনিক অযুক্তিক অভিযোগ তুলেন। আজকেও তাই ঘটেছে। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত কেউ তুলেনি। তার এসব অভিযোগ সঠিক নয়।

রোকনুজ্জামান/এআরএস

Link copied!