ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৪, ১১:২৭ এএম

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু
ছবি: সংগ্রহীত

কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় প্রায় ৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছিল। কুয়াশার মধ্যে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত ১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

এআরএস

Link copied!