ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

পাপন ও ফরহাদ মন্ত্রী হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৪, ০২:১৭ পিএম

পাপন ও ফরহাদ মন্ত্রী হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল
ছবি: আমার সংবাদ

কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং কিশোরগঞ্জের মেয়ের জামাই মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ আহমেদ জনপ্রশাসন মন্ত্রী হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ ও আতশবাজি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সন্ধ্যার পর বঙ্গভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ শেষে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর নির্দেশে জেলা শহরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলটি কালিবাড়ি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সাধারণ জনতার মাঝে মিষ্টি বিতরণ করে নেতাকর্মীরা। পরে আতশবাজি করা হয়। এ সময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, জেলা যুবলীগের সদস্য মাহফুজুর রহমান মাহফুজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক কাজী আবেদীন সোলায়মানসহ সহস্রাধিক নেতাকর্মী।

এআরএস

Link copied!