ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

পোরশায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

জুন ১৩, ২০২৬, ০৫:৩৮ পিএম

পোরশায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর পোরশায় পৃথক অভিযান চালিয়ে এক কেজি শুকনা গাঁজা ও সাড়ে চার কেজি ওজনের একটি গাঁজার গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ ফোর্সসহ উপজেলার ছাওড় ইউনিয়নে এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষিপুরে প্রথম অভিযান চালিয়ে নজরুল ইসলামের স্ত্রী পারুল বেগমকে (৪১) এক কেজি শুকনা গাঁজাসহ আটক করা হয়। পরে একই গ্রামের দিঘিপাড়া এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে সরমার ছেলে অনিলকে (৫০) সাড়ে চার কেজি ওজনের একটি জীবন্ত গাঁজার গাছসহ আটক করা হয়। অনিল নিজের বসতবাড়িতে গোপনে এই গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করছিলেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!